Hikmah
২০২৬ বিশ্বকাপের টিকিট: কবে বিক্রি, মূল্য, কেনার নিয়ম

২০২৬ বিশ্বকাপের টিকিট: বিক্রি শুরু ১০ সেপ্টেম্বর ২০২৫ – টিকিটের দাম, ফিফা আইডি তৈরি ও ধাপে ধাপে কেনার গাইড

২০২৬ বিশ্বকাপের টিকিট ফুটবলপ্রেমীদের কাছে এখন সবচেয়ে হট টপিক।
ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র
, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশ মিলে আয়োজন করবে।
মোট ৪৮ দল ও ১০৪ ম্যাচের এই আসর শুরু হবে ২০২৬ সালের ১১ জুন, ফাইনাল হবে ১৯ জুলাই ২০২৬

১৬টি আয়োজক শহর, অসংখ্য দর্শক আর ব্যাপক চাহিদার কারণে টিকিট পাওয়া হতে পারে কঠিন।
তাই আগে থেকে জেনে নিন টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে
, টিকিটের দাম এবং ফিফা আইডি তৈরি করার নিয়ম।

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু কবে

ফিফা জানিয়েছেবিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে ১০ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
এ দিন থেকে টিকিট ক্রয়ের প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে।
এর জন্য আপনাকে যেতে হবে fifa.com/tickets ওয়েবসাইটে এবং
ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করতে হবে।

 টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে

  1. ফিফা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন – ব্যক্তিগত তথ্য দিয়ে ফিফা আইডি তৈরি করুন।

  2. প্রাথমিক আবেদন করুন – ১০ সেপ্টেম্বর থেকে টিকিট ক্রয়ের আবেদন শুরু হবে।
    ফিফার লটারি সিস্টেম – যদি আপনি নির্বাচিত হন, ফিফা আপনাকে পেমেন্ট লিঙ্ক দেবে।

  3. টিকিট কিনুন – পেমেন্ট করে টিকিট নিশ্চিত করুন।

  4. আসন ফাঁকা থাকলে পুনরায় টিকিট বিক্রি – ম্যাচের আগে যদি কেউ টিকিট রিসেল করে, তখনও কিনতে পারবেন।

২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য

ধাপ

দাম (ডলার)

দাম (BDT প্রায়)

উদ্বোধনী ম্যাচ

৩৫৩ – ৭০৬

৪২,৮২০ – ৮৫,৬০০

গ্রুপ পর্ব

৮২ – ২৫৯

,৯০০ – ৩১,৪০০

শেষ ষোলো

১১৮ – ৩১৮

১৪,৩০০ – ৩৮,৫০০

কোয়ার্টার ফাইনাল

২৩৫ – ৪৯৪

২৮,৫০০ – ৫৯,৯০০

সেমিফাইনাল

৪১২ – ১,১১৮

৪৯,৯০০ – ১,৩৫,৬০০

ফাইনাল

৭০৬ – ১,৮৮২

৮৫,৬০০ – ২,২৮,৩০০

ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের দাম

  1. যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ প্যাকেজ: একক আয়োজক শহরে ৪ থেকে ৯ ম্যাচ
    💵
    সর্বনিম্ন দাম ,২৭৫ ডলার (≈ ১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা)
  2. যুক্তরাষ্ট্র চার ম্যাচের সিরিজ প্যাকেজ: একাধিক শহরে ৪ ম্যাচ
    💵
    সর্বনিম্ন দাম ,৩০০ ডলার (≈ ৬ লাখ ৪২ হাজার ৯০০ টাকা)
  3. ফলো মাই টিম প্যাকেজ: নির্দিষ্ট দলের গ্রুপ পর্বের সব ম্যাচ
    💵
    সর্বনিম্ন দাম ,৭৫০ ডলার (≈ ৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)

ফিফার বিশেষ বার্তা

ফিফা পরিষ্কার জানিয়েছে, টিকিট কেনা মানেই যুক্তরাষ্ট্র, কানাডা বা মেক্সিকোয় প্রবেশের নিশ্চয়তা নয়
আপনাকে ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্র নিজ দায়িত্বে প্রস্তুত করতে হবে।

আসন ফাঁকা থাকলে পুনরায় টিকিট বিক্রি

ফিফা তাদের ওয়েবসাইটে পুনরায় টিকিট বিক্রির ব্যবস্থা রাখবে।
যদি কারও টিকিট বাতিল হয় বা ফাঁকা থাকে, তখন নতুন করে আবেদন করে সেই টিকিট কেনা যাবে।

ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে চলবে।